১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট- সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)

সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)

৫৩. আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা-

ক) Badel Powel

খ) Paul Harris

গ) W. Silson

ঘ) H. Wilson

উত্তর : খ) Paul Harris

ব্যাখ্যাঃ আমেরিকার শিকাগো শহরে ১৯০৫ সালে রোটারি সংস্থা প্রতিষ্ঠিত হয় ।

৫৪. এফটা (EFTA) বলতে বোঝায়-

ক) একটি বিমান সংস্থা

খ) পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা

গ) একটি বাণিজ্যিক গোষ্ঠী

ঘ) একটি সামরিক চুক্তি

উত্তর : গ) একটি বাণিজ্যিক গোষ্ঠী

ব্যাখ্যাঃ European Free Trade Association ৩০মে ১৯৬০ সালে গঠিত হয়।

৫৫. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে-

ক) অল্প সুদে

খ) বিনা সুদে

গ) স্বাভাবিক সুদে

ঘ) অতি সামান্য সুদে

উত্তর :  খ) বিনা সুদে

৫৬. নামিবিয়ার রাজধানী-

ক) প্রিটোরিয়া

খ) উইন্ডহোক

গ) কারাভু

ঘ) কোটাভি

উত্তর : খ) উইন্ডহোক 

ব্যাখ্যাঃ প্রিটোরিয়া-দক্ষিণ আফ্রিকার রাজধানী । কারাভু ও কোটাভি নামে কোন রাজধানীর নাম নেই।

৫৭. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন্ প্রণালী?

ক) বেরিং

খ) জিব্রাল্টার

গ) ফ্লোরিডা

ঘ) পক

উত্তর :  ক) বেরিং

ব্যাখ্যাঃ জিব্রাল্টার- মরোক্ক ও স্পেনকে, ফ্লোরিডা- কিউবা ও ফ্লোরিডাকে, পক- ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে।

৫৮. সাউথ কমিশনের চেয়ারম্যান-

ক) রবার্ট মুগাবে

খ) জুলিয়াস নায়ারে

গ) জেনারেল সুহার্তো

ঘ) ফিডেল ক্যাষ্ট্রো

উত্তর :  খ) জুলিয়াস নায়ারে

৫৯. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-

ক) ৯ মার্চ

খ) ১২ মে

গ) ৫ জুন

ঘ) ৭ জুলাই

উত্তর :  গ) ৫ জুন

৬০. জাতিসংঘ দিবস পালিত হয়-

ক) ২৪ অক্টোবর

খ) ২৪ আগষ্ট

ঘ) ২৪ ডিসেম্বর

ঘ) ২৪ নভেম্বর

উত্তর :  ক) ২৪ অক্টোবর

ব্যাখ্যাঃ জাতিসংঘ যাত্রা শুরু করে ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর।

৬১. এডেন কোন্ দেশের সমুদ্র বন্দর?

ক) ওমান

খ) কাতার

গ) ইয়েমেন

ঘ) ইরাক

উত্তর : গ) ইয়েমেন

৬২. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

ক) বার্লিন

খ) জুরিখ

গ) বার্সিলোনা

ঘ) ব্রাসেলস

উত্তর : গ) বার্সিলোনা

ব্যাখ্যাঃ ২০০৮ সালে অনুষ্ঠিত হয় চীনের বেইজিংয়ে। ২০১২ সালে অনুষ্ঠিত হয় লন্ডনে। ২০২৮ এর বিশ্ব অলিম্পিক আয়োজক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস।

 ৬৩. মালদ্বীপের মুদ্রার নাম কি?

ক) পাউন্ড

খ) ডলার

গ) রূপী

ঘ) রূপাইয়া

উত্তর : ঘ) রূপাইয়া

৬৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর-

ক) জেনেভা

খ) বন

গ) ভিয়েনা

ঘ) রোম

উত্তর : গ) ভিয়েনা

ব্যাখ্যাঃ (International Atomic Energy Agence) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।

৬৫. জাপানের পার্লামেন্টের নাম-

ক) নেসেট

খ) পিনসাস

গ) ডায়েট

ঘ) সোৱা

উত্তর : গ) ডায়েট

ব্যাখ্যাঃ নেসেট -ইসরায়েল পার্লামেন্টের নাম।

৬৬. অডার নীচ নদী-

ক) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

খ) পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক

গ) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

ঘ) সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক

উত্তর : গ) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

৬৭. ‘হারারে' এর পুরাতন নাম-

ক) পেট্রোগ্রাড

খ) ফরমুজা

গ) সলসবেরী

ঘ) রোডেসিয়া

উত্তর : গ) সলসবেরী

ব্যাখ্যাঃ পেট্রোগ্রাড-লেলিনগ্রাদের, ফরমুজা- তাইওয়ানের, রোডেসিয়া-জিম্বাবুয়ের পুরতন নাম ।

৬৮. পবিত্র ভূমি কোটিকে বলা হয়?

ক) জেরুজালেম

খ) জেদ্দা

গ) প্যালেস্টাইন

ঘ) তাইফ

উত্তর : ক) জেরুজালেম

ব্যাখ্যাঃ পবিত্র ভূমি হলে জেরুজালেম, পবিত্র ভূমির দেশ হলে প্যালেস্টাইন হবে।

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url