১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা

১. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

ক) আরামপ্রিয়

খ) উদাসীন

গ) নিতান্ত অলস

ঘ) পরমুখাপেক্ষী

উত্তর : গ) নিতান্ত অলস

২. কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) চ ছ

খ) ড ঢ

গ) ব ভ

ঘ) দ ধ

উত্তর : ক) চ ছ

ব্যাখ্যাঃ ড ঢ; ব ভ; দ ধ এগুলি ঘোষ ধ্বনি।

৩. কোন বাক্যে 'ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

ক) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও

খ) ঢাক্ ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল

ঘ) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

উত্তর : খ) ঢাক্ ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

ব্যাখ্যাঃ ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি।

৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-

ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী

খ) মধুসূদন ও কুমুদিনী

গ) গোবিন্দলাল ও রোহিনী

ঘ) সুরেশ ও অচলা

উত্তর : গ) গোবিন্দলাল ও রোহিনী

ব্যাখ্যাঃ নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী বঙ্কিচন্দ্রের 'বিষবৃক্ষ' উপন্যাসের নায়ক-নায়িকা। মধুসূদন ও কুমুদিনী রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসের নায়ক-নায়িকা। সুরেশ ও অচলা শরৎচন্দ্রের 'গৃহদাহ' উপন্যাসের নায়ক- নায়িকা ।

৫. 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় কী হবে?

ক) অপূর্ব

খ) অদৃষ্টপূর্ব

গ) অভূতপূর্ব

ঘ) ভূতপূর্ব

উত্তর : ঘ) ভূতপূর্ব

৬. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়

খ) ঢং ঢং ঘন্টা বাজে

গ) তোমাকে দিয়ে কিছু হবে না

ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

উত্তর : ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

ব্যাখ্যাঃ যে সমস্ত অব্যয় শব্দের সাথে শব্দের অথবা বাক্যের সাথে বাক্যের সংযোজন বা বিয়োজন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে ।

 ৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?

ক) ১৯৫১

খ) ১৯৬১

গ) ১৯৭১

ঘ) ১৯৮১

উত্তর : খ) ১৯৬১

ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালের ৭মে ও মৃত্যু ১৯৪১ সালে ৭ আগস্ট।

[প্রথমে ইংরেজী সাল থেকে ৫৯৩ বিয়োগ করেলে বাংলা সাল পাবেন। ১৮৬১-৫৯৩=১২৬৮ সালে জন্ম। মৃত্যু ১৩৪৮ বঙ্গাব্দ।]

৮. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য' কোন কাব্যের উপজীব্য?

ক) জিঞ্জীর- কাজী নজরুল ইসলাম

খ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

গ) দিলরুবা- আবদুল কাদির

ঘ) নূরনামা- আবদুল হাকিম

উত্তর : খ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

ব্যাখ্যাঃ বিদ্রোহের কাব্য 'জিঞ্জীর'। প্রেমপ্রদান কাব্য 'দিলরুবা' এবং বাংলা ভাষা ও সাহিত্যের জয়গান রয়েছে 'নূরনামা' কাব্যে।

৯. 'অনল প্রবাহ' রচনা-

ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

খ) এয়াকুব আলী চৌধুরী

গ) মোজাম্মেল হক

ঘ) মনিরুজ্জামান ইসলামাবাদী

উত্তর : ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

১০. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) আমি ভাত খাচ্ছি

খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব

গ) আমি দুপুরে ভাত খাই

ঘ) তাড়াতাড়ি ভাত কেয়ে ওঠ

 উত্তর : গ) আমি দুপুরে ভাত খাই

ব্যাখ্যাঃ -অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বক্তার আরো কিছু বলার থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন, প্রভাতে সূর্য উঠলে...। আমরা হাতমুখ ধুয়ে...। এখানে 'উঠলে' এবং 'ধুয়ে' ক্রিয়াপদগুলো দ্বারা কথা শেষ হয়নি। সুতরাং 'উঠলে' এবং 'ধুয়ে' পদ দুটোকে অসমাপিকা ক্রিয়া বলে।

১১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

ক) ধূসর পান্ডুলিপি

খ) নাম রেখেছি কোমল গান্ধার

গ) একক সন্ধ্যায় বসন্ত

ঘ) অন্ধকারে একা

উত্তর : ক) ধূসর পান্ডুলিপি

ব্যাখ্যাঃ নাম রেখেছি কোমল গান্ধার-বিষ্ণুদে একক সন্ধ্যায় বসন্ত-সৈয়দ আলী আহসন:

অন্ধকারে একা-মোহাম্মদ উল্লাহ রচিত কাব্যগ্রন্থ ।

১২. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে

খ) বনের পশু বনে থাকতেই ভালবাসে

গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তর : গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

১৩. কোন্ বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক) ওরা কি করে?

খ) আপনি আসবেন

গ) আমরা যাচ্ছি

ঘ) তোরা খাসনে

উত্তর : ক) ওরা কি করে?

 

১৪. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-

ক) ঘর থেকে ছাড়া ঘরছাড়া

খ) অরুণের মত রাঙা- অরুণরাঙা

গ) হাসি মাখা মুখ- হাসিমুখ

ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী

উত্তর : গ) হাসি মাখা মুখ- হাসিমুখ

ব্যাখ্যাঃ ঘরছাড়া-পঞ্চমী তৎপুরুষ; অরুণরাঙা- উপমান কর্মধারায় ক্ষণস্থায়ী-২য়া তত্তপুরুষ।

১৫. কোনটি ঐতিহাসিক নাটক?

ক) শর্মিষ্ঠা

খ) রাজসিংহ

গ) পলাশীর যুদ্ধ

ঘ) রক্তাক্ত প্রান্তর

উত্তর : ঘ) রক্তাক্ত প্রান্তর

ব্যাখ্যাঃ শর্মিষ্ঠা' মাইকেল মধুসূদন দত্তের পৌরানিক নাটক; 'রাজসিংহ" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস; 'পলাশীর যুদ্ধ' মুনির চৌধুরীর মৌলিক নাটক এবং 'রক্তাক্ত প্রান্তর' মুনির চৌধুরীর ঐতিহাসিক নাটক।

১৬. মাইকেল মধুসুদন দত্তের দেশপ্রেমের প্রব প্রকাশ ঘটেছে-

ক) মহাকাব্যে

খ) নাটকে

গ) কবিতায়

ঘ) সনেটে

উত্তর : ঘ) সনেটে

১৭. মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) মীর মোশাররফ হোসনে

খ) মোজাম্মেল হক

গ) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ

ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তর : খ) মোজাম্মেল হক

১৮. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

ক) হাতি/হাতী

খ) নারি/নারী

গ) জাতি/জাতী

ঘ) দাদি/দাদী

উত্তর : ক) হাতি/হাতী

১৯. মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব-

ক) মাঝি মাল্লার সংগ্রামশীল জীবন

খ) জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ

গ) চাষী জীবনের করুণ চিত্র

ঘ) চরবাসীদের দুখী জীবন

উত্তর : খ) জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ

২০. শৈবাল দিঘীরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-

ক) প্রতিদান

খ) প্রত্যুপকার

গ) অকৃতজ্ঞতা

ঘ) অসহিঞ্চুতা

উত্তর : গ) অকৃতজ্ঞতা

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url