১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিজ্ঞান

  বিজ্ঞান

৮৪. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

ক) ১৮৭৫ ফুট

খ) ১৯৭৫ ফুট

গ) ১৯২৫ ফুট

ঘ) ২০২৫ ফুট

উত্তর : গ) ১৯২৫ ফুট

ব্যাখ্যাঃ ধরি, দূরত্ব 'x 'ফুট

গুলি লক্ষ্য ভেদ করতে সময় লাগে = x/১৫৪০ সেকেন্ড

এবং শব্দ কানে আসতে সময় লাগে = x/১১০০ সেকেন্ড

প্রশ্নমতে, x/১৫৪০ + x/১১০০ = ৩

বা, x/২২০ ( ১/৭ + ১/৫) = ৩

বা, x = ৩ × ২২০ × ৩৫/ ১২ = ১৯২৫ ফুট


৮৫. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

ক) সমুদ্রের ঘূর্ণিঝড়

খ) বায়ু প্রবাহের প্রভাব

গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

ঘ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা

উত্তর : খ) বায়ু প্রবাহের প্রভাব

৮৬. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-

ক) লেন্সের কাজ করে

খ) আতশী কাঁচের কাজ করে

গ) দর্পনের কাজ করে

ঘ) প্রিজমের কাজ করে

উত্তর : ঘ) প্রিজমের কাজ করে

৮৭. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

ক) কম হয়

খ) বেশি হয়

গ) একই হয়

ঘ) খুব কম হয়

উত্তর : গ) একই হয়

৮৮. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে-

ক) ক্যাপাসিটর

খ) জেনারেটর

গ) স্টোরেজ ব্যাটারি

ঘ) ট্রান্সফরমার

উত্তর : গ) স্টোরেজ ব্যাটারি

৮৯. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৫ জোড়া

খ) ২৬ জোড়া

গ) ২৩ জোড়া

ঘ) ২৪ জোড়া

উত্তর : গ) ২৩ জোড়া

৯০. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে-

ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে

খ) খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়

গ) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে

ঘ) ভূমি ও আয়নোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হয়ে

উত্তর : ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে

৯১. এক মিটার সমান কত ইঞ্চি?

ক) ৩৭.৩৯

খ) ৩৮.৫৫

গ) ৩৯.৩৭

ঘ) ৩৯.৪৭

উত্তর : গ) ৩৯.৩৭

৯২. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-

ক) কীটপতঙ্গের মাধ্যমে

খ) ফুলে ফুলে সংস্পর্শে

গ) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

ঘ) পাতা দ্বারা স্থাতান্তরিত হয়

উত্তর : গ) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

৯৩. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

ক) ৫ কি.মি.

খ) ১০ কি.মি.

গ) ২৭ কি.মি.

ঘ) ১০ নিউটন

উত্তর : ঘ) ১০ নিউটন

৯৪. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো-

ক) ইরি ১

খ) ইরি ৮

গ) ইরি ৩

ঘ) ইরি ২০

উত্তর : খ) ইরি ৮

৯৫. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে-

ক) লোহাকে টেম্পারিং করা হয়েছে

খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

গ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

ঘ) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

উত্তর : খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

ব্যাখ্যাঃ ইস্পাতে ০.১৫%-১.৫% কার্বণ থাকায় এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। একারণে ইস্পাত সাধারণ লোহা অপেক্ষা ভিন্ন।

৯৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক) হাইড্রোজেন গ্যাস

খ) মিথেন

গ) কার্বন মনোক্সাইড

ঘ) নাইট্রোজেন গ্যাস

উত্তর : খ) মিথেন

ব্যাখ্যাঃ প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৮০% থেকে ৯০%।

৯৭. কাঁচ তৈরীর প্রধান কাঁচামাল হলো-

ক) সাজি মাটি

খ) চুনাপাথর

গ) জিপশাম

ঘ) বালি

উত্তর : ঘ) বালি

৯৮. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়-

ক) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

খ) তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ

গ) এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

ঘ) কম্পিউটার তৈরির নকশা

উত্তর : গ) এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

৯৯. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-

ক) অণু

খ) পরমাণু

গ) ইলেক্ট্রন

ঘ) প্রোটন

উত্তর : খ) পরমাণু

ব্যাখ্যাঃ অণু হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না এমন মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণুতে স্থায়ী কণিকা হিসেবে ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। ইলেক্ট্রন কেন্দ্রের বাইরে থাকে এবং নিউট্রন ও প্রোটন কেন্দ্রে থাকে।

১০০. কাজ করার সামর্থ্যকে বলে-

ক) শক্তি

খ) ক্ষমতা

গ) কাজ

ঘ) বল

উত্তর : ক) শক্তি

ব্যাখ্যাঃ কাজ করার হারকে ক্ষমতা, কোন কিছু করাই কাজ, বস্তুর উপর প্রযুক্ত শক্তিই বল ।

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url